
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে উজ্জল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উজ্জল হোসেন নন্দীগ্রাম উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যেরাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসব নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মো. শওকত কবির।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যেরাতে উপজেলার শেখেন মারিয়া গ্রামের বেলাল হোসেনের গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করছিলেন উজ্জল। এ সময় ওই বাড়ির লোকজন চোরের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে উজ্জল দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।
নন্দীগ্রামে থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, নিহত উজ্জল পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উজ্জল নিহতের ঘটনায় এখনো থানায় মামলা করতে কেউ আসেননি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান