হোম » প্রধান সংবাদ » রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জন্তিরকান্দা নামক এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদরের চরভগবতিপুর গ্রামের দেলোওয়ার হোসেনের ছেলে দুলাল হোসেন (২৮) ও একই এলাকার আমোদ আলীর ছেলে ফকির চাঁন (২৯)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জন্তিরকান্দা নামক স্থানে অভিযান চালান থানা পুলিশের ৫ সদস্যের একটি দল। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এব্যাপারে রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, গাঁজাসহ আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। যার মামলা নং ১০, ১০/০৯/২০২০।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!