
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক দল থেকে যুবলীগে অনুপ্রবেশ করেই আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা, চাঁদাবাজি, জমিদখলসহ একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেই যুবলীগ নেতা রাজিবুজ্জমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান জানান, ২০১৫ সালে রাজিবুজ্জামান পরিচয় গোপন করে স্বেচ্ছাসেবক দল থেকে যুবলীগের সদস্য পদ নিয়ে অনুপ্রবেশ করে। এরপর থেকেই সে যুবলীগের নাম ভাঙ্গিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বুধবার বগুড়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২