হোম » প্রধান সংবাদ » বগুড়া সারিয়াকান্দিতে নৌকার লগি-বৈঠা চুরি কেন্দ্র করে বাবা ছেলে সহ আহত ৪

বগুড়া সারিয়াকান্দিতে নৌকার লগি-বৈঠা চুরি কেন্দ্র করে বাবা ছেলে সহ আহত ৪

এম.এ রাশেদ  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে উপজেলার বোহাইল ইউনিয়নের পৌতিবাড়ি চরে নৌকার লগি-বৈঠা চুরি করা কেন্দ্র করে বাবা ছেলে সহ ৪ জন আহত হয়েছে। আহতরা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  থানিয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌতিবাড়ি চরের রুবেল বেপারী(২৩) বোহাইল হাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সে পৌতিবাড়ি নৌকার ঘাটে পৌছিলে সুলতান সোনারের ছেলে রুবেল সোনারের মধ্য লগি-বৈঠা নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।

তার কিছুক্ষণ পর রুবেল বেপারী সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে  রুবেল সোনার দলবল সহ তাকে পথ রোধ ঘেরাও করে এবং এলোপাথারী ভাবে লাঠি শোঠা ও  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে তার চিৎকারে  ভাই সুরুজ (২৬), সোহেল রানা (১৫) , বাবা শাহজাহান বেপারী (৫০) ও প্রতিবেশী জহর আলী (৫০) এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় সেলা ফুলা জখম করে। রিপোর্ট লেখা কালীন থানায় কোন মামলা দায়ের হয় নাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!