হোম » প্রধান সংবাদ » শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি, এম, আজফার বাবুল 

শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি, এম, আজফার বাবুল 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান গত ১০ আগস্ট থেকে অসুস্থ আছেন।  উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় প্রেসক্লাব সভাপতি অসুস্থ থাকার কারণে ক্লাবের কার্যক্রম পরিচালনার স্বার্থে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়। বর্তমান সভাপতি মোঃ শরিফুর রহমান সুস্থ হয়ে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি এ দায়িত্ব পালন করবেন। তিনি বিজয় টিভি জেলা সংবাদ দাতা হিসেব কর্মরত আছেন।

সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমানের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!