
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এশিয়ান সড়কের নয়াপুর এলাকায় ভোরে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে যানজটের সূত্রপাত হয়। নয়াপুর বাজারের মধ্যভাগে আরো একটি ট্রাক ও কনফিডেন্ট কোম্পানির সামনের একটি কাভার্টভ্যান বিকল হওয়ার এ যানজট দীর্ঘ হতে থাকে। যানজট জামপুর ইউনিয়নের কোবাগা ও বন্দর উপজেলার মদনপুর পর্যন্ত এ যানজট গিয়ে পৌছে। ফলে অনেক যাত্রীদের পায়ে হেটে তাদের গৌন্তবে যেতে দেখা গেছে। এ যানজটের কারনের এশিয়ান হাইওয়ে সড়ক ছাড়াও শাখা রাস্তাগুলোতে এর প্রভাবে গিয়ে পড়েছে। যানজটের ফলে যাত্রীদের চরম র্দূভোগের শিকার হতে হয়েছে। ভোর সাড়ে ৬ টা থেকে শুরু করে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত যানজট লক্ষণীয় ছিল। যানজট নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশ, তালতলা ফাঁড়ি পুলিশ ব্যাপক কাজ করে যাচ্ছে।
আফজাল করিম নামের এক বেসরকারী অফিসের কর্মকর্তা জানিয়েছেন, যানজটের কারনে সকাল ৮ টার দিকে বস্তল মোড় থেকে বাসে উঠে সাড়ে ১০ টায় ললাটি তিন কিলোমিটার পাড় হতে পারিনি। যানজটের পাশাপাশি অসহ্য গরমে অতিষ্ট হয়ে পড়েছি।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালগামী নাসিরউদ্দিন নামের এক রোগী জানান, সকালে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে মিরেরটেক এলাকায় যানজটের কবলে পরতে হয়েছে। তালতলা থেকে আধা ঘন্টার পথ মদনপুরে দীর্ঘ ৪ ঘন্টায়ও পোঁছাতে পারিনি।
আল্লাহর দান পরিবহনের চালক শামীম জানান, নয়াপুর এলাকায় তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে পুলিশ এগুলো সঠিক সময়ে সরিয়ে না দেওয়ার কারনে যাত্রীসহ সকলের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজ্জাফর হোসেন বলেন, নয়াপুর এলাকায় তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে ছিল। এক একটি গাড়ি সরিয়ে নিতে প্রায় ঘন্টা সময় লেগে যায়। এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যানজট নিরসনে পুলিশ ব্যাপক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ