হোম » প্রধান সংবাদ » বড়হাতিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শীঘ্রই স্থায়ী ডাক্তার নিয়োগ

বড়হাতিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শীঘ্রই স্থায়ী ডাক্তার নিয়োগ

লোহাগাড়া প্রতিনিধিঃ    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ও স্বপ্ন ছিল এ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ীভাবে একজন সরকারী ডাক্তার নিয়োগের।অবশেষে স্বপ্নটি বাস্তবে রুপ নিতে যাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ীভাবে একজন সরকারী ডাক্তার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নানের নির্দেশক্রমে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়া কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লোহাগাড়া বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজান।
মিরান হোসেন মিজান জানান, বড়হাতিয়ার গ্রামীণ জনপথে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসকের নিয়োগ নিয়ে প্রাণের দাবী জানিয়ে আসছিল।মাননীয় স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান স্যারের নির্দেশে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাসান শাহরিয়া কবির স্যারের সাথে সাক্ষাৎ করেছি। তিনি আশ্বস্থ করেছেন শীঘ্রই উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তার সাথে আলোচনা করে সরকারীভাবে চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের সর্বাত্মক সহযোগিতা প্রদান কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!