
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ইং উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক সাক্ষরতা দিবসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা সভাটি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী,
সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ সরকার,সহকারী শিক্ষা অফিসার মােসাম্মৎ আয়েশা খাতুন,সহকারী শিক্ষা অফিসার মােছাঃ মাসুমা আক্তার,সহকারী শিক্ষা অফিসার মোছাঃ সনিয়া সুলতানা,শিক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমূখ,সহ বিভিন্ন কর্মকর্তা,এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ,সূধিজন আলোচনা সভায় অংশ নেন।উক্ত আলোচনা সভাটি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান