
এম, এ, করিমঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নে আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে মোঃ মনিরুল ইসলাম বকুল গণসংযোগ, পথসভা, জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা।
মনিরুল ইসলাম বকুল বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১২ নং কলসপাড় ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বেও রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান পদপার্থী মনিরুল ইসলাম বকুল বলেন, মাননীয় সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রতয়ে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,
আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি আমার ইউনিয়নের প্রতিটি বাজার, পাড়া মহল্লায় জনগণের কাছে নৌকা প্রতিকে দোয়া ও সমথর্ন চেয়ে গণসংযোগ করছি এবং তা অব্যাহত।গণসংযোগ শেষে নালিিতাবাড়ী উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এসে উপজেলা আওয়ামিলীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া ও সমর্থন চান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২