
মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগরে র্যাবের অভিযানে ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোঃ আলী কদরের ছেলে মোঃ আবদুল্লাহ হিল্লা (২৪)।
সোমবার (৭ই সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকার মেসার্স এহসান ট্রেডার্সের সামনের পাকা রাস্তার উপর থেকে আবদুল্লাহ হিল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট এবং দু’টি সীম কার্ড উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমাণ্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী