হোম » অপরাধ-দুর্নীতি »  চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মহিলা ফেনসিডিলসহ আটক

 চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মহিলা ফেনসিডিলসহ আটক

মো : তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি দর্শনা থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৭ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার সময় নাস্তিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী হলো দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মোঃ মানিকের স্ত্রী মোছাঃ দেলোয়ারা (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাস্তিপুর (পশ্চিম পাড়া) গ্রামের মোছাঃ দেলোয়ারাকে ৫২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!