
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজারের ৭টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এর ওপর সন্ত্রাসী হামলার পর দেশের সকল উপজেলায় সরকার মাঠ প্রশাসনের কর্মকর্তা ইউএনও দের নিরাপত্তায় উদ্যোগী হয় সরকার।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলা, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ৪ জন করে মোট ২৮ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, তাঁহার নিজ তত্বাবধানে ৪ সেপ্টেম্বর থেকে আনসার নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত