
মুহা. সাইফুল্লাহ,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রোডের শোলমারা মোড় এলাকার রাস্তার পাশ থেকে এক নবজাতকের কার্টুনবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ছেলে নবজাতকের লাশটি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় কার্টুনের ভিতরে রেখে দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে কে বা কারা ফেলে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নবজাতকের লাশটি কার্টুনবন্দি অবস্থায় কে বা কারা রাস্তার পাশে ফেলে যায়। পরে সোমবার ভোর রাতে নবজাতকের লাশটি কার্টুন ফেটে অর্ধেক শরীর দেখা যাওয়া অবস্থায় পথচারীদের নজরে আসে। পরে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ মডেল থানায় খবর জানালে পুলিশ এসে উদ্ধার নবজাতকের লাশটি করে নিয়ে যায়।
নবজাতকের লাশটি উদ্ধার কাজে অংশ নেওয়া কিশোরগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক পল্লব সরকার জানান, নবজাতক ছেলে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার নার্ভ কাটা ছিল। শিশুটি কে লুঙ্গি দিয়ে মুড়িয়ে কার্টুনের ভেতরে রেখে কার্টুনটি দঁড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে কে বা কারা গভীর রাতে ফেলে যায়। নবজাতক শিশুটির লাশের ছবি সংগ্রহে রাখার পাশাপাশি সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক ছেলে শিশুটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে নবজাতক শিশুটিকে শহরের সরকারি গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান