হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে সমাজসেবা অধিদপ্তরের ১১ লক্ষ টাকার চেক বিতরণ

বগুড়া ধুনটে সমাজসেবা অধিদপ্তরের ১১ লক্ষ টাকার চেক বিতরণ

এম এ রাশেদ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়িত “ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ধুনট উপজেলা ইছামতি সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের  সভাপতিত্বে চেক বিতরণ করা হয়, চেক বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ মোঃ কাওছার,
ধুনট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি প্রমূখ। এসময় অনুষ্ঠানে ২২ জন অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এদিকে জেলা সমাজসেবা কার্যালয়ে ৩ জন নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅডার প্রতিবন্ধীদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৩০০০০ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!