হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ড্রাইভার সংকটে বাংলাদেশী পণ্য রপ্তানীতে জটিলতা

পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ড্রাইভার সংকটে বাংলাদেশী পণ্য রপ্তানীতে জটিলতা

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ড্রাইভার সংকট থাকায়  বাংলাদেশী বিভিন্ন পণ্য রপ্তানীতে জটিলতায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী সিএনএফ এজেন্ট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবু  আলম জানান, করোনাকালীন  দীর্ঘ দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ থাকার পর গত ১০ জুলাই সরকার চালু করে দেন। এরপর  বাংলাদেশ থেকে জুট, তুলা, সুতা, ওষুধ, পেপার, ফার্নিচার, জুস,  বিস্কুট ও পটেটোসহ বিভিন্ন পণ্য রপ্তানী করা হয়। এসব পণ্য সরাসরি ঢাকা থেকে ট্রাক লোড হয়ে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে চলে যায়। কিন্ত করোনার কারনে ভারতের ব্যবসায়ীরা ঢাকা থেকে আসা ট্রাক ড্রাইভারদের ভারতে ঢুকতে না দেয়ায় শত শত পণ্যবাহী ট্রাক বুড়িমারী স্থলবন্দরে পড়ে রয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের দাবি বাংলাদেশের ঢাকার প্রতিটি ড্রাইভার করোনায় আক্রান্ত তাই বুড়িমারী স্থল বন্দরের স্থায়ী ড্রাইভার পণ্যবাহী ট্রাক নিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। তাদের এমন দাবিতে বাংলাদেশী ব্যবসায়ীরা ড্রাইভার সংকটের জটিলতায় ভুগছেন।
অপরদিকে ভারত থেকে আমদানী কৃতপণ্যবাহী ট্রাক ভারতের ড্রাইভাররা সরাসরি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবেশ করলেও বাংলাদেশের পক্ষ থেকে কোন বাধা দেয়া হচ্ছে না। ভারতের ব্যবসায়ীদের একতরফা সিদ্ধান্তে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের রপ্তানী যোগ্য কোটি কোটি টাকার পণ্যদ্রব্য নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে। এদিকে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, বুড়িমারী স্থলবন্দরের এ জটিলতার কোন অভিযোগ কেউ করেননি। তাই বিষয়টি আমি জানিনা। ভুক্তভোগি ব্যবসায়ীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!