
মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগর পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০২ জনকে আটক করে।
যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মমিনুল ইসলাম পিয়াস(২১)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া