হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে বেহাল রাস্তা মেরামত করলেন ওবাইদুল হক

লালমনিরহাটে বেহাল রাস্তা মেরামত করলেন ওবাইদুল হক

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তাগুলো এবারের অতি  বৃষ্টির কারনে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরেছে। সেই কারনে চলছে প্রতিনিয়ত দূর্ঘটনা।  মানুষের ভোগান্তি দূর করতে অত্র ওয়ার্ডের কিশামত ঢঢ গাছ গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে ওবাইদুল হক (৪০) ক্ষতিগ্রস্থ রাস্তায় মানুষের চলাচলের জন্য উপযোগী করতে ইট ভাটা থেকে ইটের রাবিশ নিয়ে এসে ওয়ার্ডের ঠাকুরের মাল্লী, টেপাটারি, ঢেবঢেবি, পাঙ্গাটারি, বরন্তর, সরকার পাড়া এলাকার অচল রাস্তায় ভরাট করেন।

ওবাইদুল হক বলেন, এলাকার মানুষের দুর্ভোগ কমাতে আমার এ কাজ। কেননা আমরা সবাই এই রাস্তাগুলো দিয়ে চলাচল  করে থাকি। তাই নিজের উপলব্ধি থেকে রাস্তা মেরামতের কাজটি করলাম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!