
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন’সহ নাশকতা মামলায় জামিন না পেয়ে ৩৮ নেতা-কর্মীকে কারাগারে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগমসহ ৩৮ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জেলা বিএনপি’র একটি সূত্র জানায়,
রবিবার (৬সেপ্টেম্বর) দুপুর ১২টায় ২০১৮ সালের একটি নাশকতামূলক মামলার নেতা কর্মীদের সঙ্গে জামিন নিতে আসেন,
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম’সহ বিএনপির ৩৮নেতা কর্মী।
এসময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছমা আহম্মেদ এ আদেশ দেন। আদেশের তাৎক্ষণাত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কাগইল রাস্তানামক স্থানে বগুড়ার-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর লাঙ্গল মার্কার নির্বাচনী অফিসে সন্ত্রসী কায়দায় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাংচুর, হামলা ও অগ্নি সংযোগ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ সাংবাদিকদের জানান, ওই মামলায় পুলিশ ৩৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেছে। আজ রবিবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, পাতানো গায়েবি মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো দুঃখজনক। আসামিরা উচ্চ আদালত থেকে এতদিন জামিনে ছিলেন। তাই তারা জামিন প্রাপ্য। এদিকে বিএনপি নেতা স্বাধীনসহ ৩৮ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান