
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য রবিবার (৬সেপ্টেম্বর) বিকেল থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও রেজাউল করিম।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবীনা জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত চার জন একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন