হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জে ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

পীরগঞ্জে ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য রবিবার (৬সেপ্টেম্বর) বিকেল থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও রেজাউল করিম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবীনা জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত চার জন একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!