হোম » প্রধান সংবাদ » দাগনভুইয়াতে এক যুবক ১৫ বছর শিকলবন্দী,টাকার অভাবে চিকিৎসা ব্যাহত

দাগনভুইয়াতে এক যুবক ১৫ বছর শিকলবন্দী,টাকার অভাবে চিকিৎসা ব্যাহত

আবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ফেনীর দাগনভুইয়াতে এক যুবক  ১৫ বছর শিকলবন্দী,টাকার অভাবে চিকিৎসা  করাতে পারছেনা বলে মা আনোয়ারা বেগমের দাবী। চিকিৎসা পেলে ভালো হতে পারে বলে তার স্বজনদের বিশ্বাস। শাহ জালাল বিশ বছর আগে চট্টগ্রামে চাকুরি করতো।হঠাৎ একদিন জালালের জ্বর হয়। সে থেকে আস্তে মানসিক রোগি হয়ে আবোল, তাবোল, বকাবকি করতে থাকে।এ সময় সে মাকে ও চিনে না। সবাইকে আক্রমন করে, মারধর, গালিগালাজ,তার স্বভাবে পরিনত হয়।কখন, কোথায যায়,কোথায় থাকে,তাকে নিযন্ত্রন করা কঠিন হয়ে পড়ে বলে জালালের মা আনোয়ারা বেগম জানান। তার ২ টি ছেলের বউ রয়েছে ঘরে,তাদের উপরও হামলা করে সে। নিরুপায়  হয়ে তারা শিকল বন্দী করে জালালকে। তার জন্য আলাদা বাথরুম করার ব্যবস্হা করা হয়েছে।একটি চোট্ট ঘরে কোন রকমে থাকতে হয় তাকে।
ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার ৭নং মাতুভুইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোমারিজপুর গ্রামের উজির অালী বেপারি বাড়ির মৃত অাঃ হকের ছেলে শাহ জালাল একজন মানসিক রোগি।   তার আচার, আচরনে কথা বার্তায়  মারমুখি হয়ে লোকজনের উপর হামলার ঘটনায় তাকে শিকলবন্দী করতে বাধ্য  হয় স্বজনেরা। এ কারনে প্রতিমাসে ৭৫০ টাকা প্রতিবন্দি ভাতা দিচ্ছেন বলে স্থানীয় মেম্বার ফারুকুল ইসলাম জানান।তিনি শাহ জালালের উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।তার চাচাতো ভাই ফারুক জানান,তার ভারো চিকিৎসা হলে, সে স্বাভাবিক জীবন ফিরে পাবে।
একজন সংবাদক কর্মি আজহারুল ইসলাম জানান,  শাহ জালাল ১৫ বছর শিকলবন্দি রয়েছে একথা শুনতে খারাপ লাগে।তাই মিডিয়ার নজরে দেয়ার জন্য আমি উদ্যেগ নিয়েছি।  সরকার বিষয়টি হস্তক্ষেপ করলে, শাহ জালাল স্বাভাবিক জীবন ফিরে পাবে।মাস্টার আমিন উল্লাহ জানান,মানবিক কারনে জালালের উন্নত চিকিৎসা দরকার,তাকে এলাকার ও বিত্তবানদেরকে এগিয়ে আসা উচিত বলে তিনি দাবি করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান,ব্যাপারটি দুঃখজনক। আপনাদের কাছে শুনেছি এঘটনা, আমি খোজ খবর নিয়ে শাহ জালালকে সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!