
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের সময় জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ ইব্রাহিম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে মেদিনীপুর গ্রাম থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত