
শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা হতে ১০০ গ্রাম গাঁজা সহ দুলাল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।সে উপজেলার শেহলাবুনিয়া(নতুন কলোনি) গ্রামের আমজাদ হোসেন এর ছেলে এবং তাকে সহায়তা করায় পলাতক আসামী মৃত মোসলেম হাওলাদার এর ছেলে সুমন হাওলাদার(৩১)কেও আটক করে মোংলাথানা পুলিশ।সে বিএলএস রোড(মোংলা উপজেলার সামনে)এর বাসিন্দা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বিএলএস রোড পুরাতন তিনতলা এর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোংলা থানা সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল মোংলার বিএলএস রোডের তিনতলা বিল্ডিং মোংলা উপজেলার সামনে) হতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ দুলাল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলো বলে স্বীকার করে দুলাল হোসেন। এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা এজহার হয়েছে।এবং বিকালে তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান