
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নিরাপত্তার জন্য তার সরকারী বাসভবন প্রহরার জন্য ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে দায়িত্বভার দেয়া হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর রাত থেকে ইউ এন ও’র বাসার মূল গেইটের সম্মুখে সশস্ত্র আনসার সদস্যগণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে ও সিলেট রেঞ্জ পরিচালক এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে অঙ্গীভূত করে কুলাউড়া ইউএনও’র বাসভবন নিরাপত্তায় নিয়োজিত করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী