হোম » প্রধান সংবাদ » সীতাকুন্ডে ইনফিনিয়া ফ্যাক্টরিতে আগুন

সীতাকুন্ডে ইনফিনিয়া ফ্যাক্টরিতে আগুন

সাহিদুল আলম, সীতাকুন্ড(চট্টগ্রাম)  প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ইনফিনিয়া নামে নিটিং এন্ড নিট ডাইং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, উপজেলার কেশবপুর ইউনিয়নের কদম রসুল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আগ্রাবাদ,কুমিরা ও সীতাকুন্ড ফায়ার স্টেশনের ৮টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন নিটিং এন্ড নিট ডাইং তৈরির ইনফিনিয়া নামক ফ্যাক্টরিতে ইঞ্জিনের ওভার হিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ডাম্পিং এর কাজ এখনো অব্যাহত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!