
মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ৩৭ জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে৷ তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন৷
সর্বশেষ রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে ভর্তি করা হয়েছে৷ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক৷ অধিকাংশের শরীরের শতভাগ পুড়ে গেছে৷

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২