
আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে সড়ক দুর্ঘটনায় মো. ইউনুস (৩৫) নামের এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। তিনি এনজিও সংস্থা পোষ্ট ট্রাস্ট এর ফেনী সদর উপজেলার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। নিহত ইউনুস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পঃ আলোনিয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার জনতা ব্যাংকের সামনে রাতে এ ঘটনা ঘটে।
সুত্রে জানাযায়, মো. ইউনুস ফেনী থেকে লক্ষীপুর বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইউনুস নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান