হোম » প্রধান সংবাদ » ইউএনও ওয়াহিদা খানমের হামলাকারীদের বিচার চায় রাবি শিক্ষার্থীরা

ইউএনও ওয়াহিদা খানমের হামলাকারীদের বিচার চায় রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা খানমের বাসায় ঢুকে বর্বর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার চেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকা তাসলিম বলেন, ইউএনও ওয়াহিদা খানমকে জখমের সুষ্ঠু  বিচার যদি না হয় তবে বাংলাদেশের যেসব নারীরা সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবায় নিয়োজিত হবার স্বপ্ন দেখেন তারা আশাহত হবেন। পরিবারের মানুষগুলো ভয় পাবেন মেয়েকে সেই আসনে বসতে দিতে। তাই এই জঘন্য কাজের সাথে লিপ্ত সন্ত্রাসী এবং এর মূল হোতাকে বের করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেন তিনি।

রাতের আধারে ওয়াহিদা খানমের উপর হামলাকে কাপুরুষ ও হিংস্র জানোয়ারের সামিল দাবি করে বিশ্ববিদ্যালয় ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের নাজমুস সাকিব বলেন, যেসব কাপুরুষ রাতের অন্ধকারে নির্মম ভাবে ওয়াহিদা আপুর ওপর হত্যাচেষ্টা চালিয়েছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।এদেশ থেকে এমন হিংস্র জানোয়ারদের মূলউটপাতিত করে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান তিনি।

দেশে বিচারহীনতা সংস্কৃতি চলছে দাবি করে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মুমতা হেনা মীম বলেন, ইউএনও ওয়াহিদা খানমকে জখমের ঘটনা আসলে আমাদের দেশের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলেছে।এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে।এসব ঘটনা আমাদেরকে দেশের সেবায় নিয়োজিত হবার লক্ষ্যকে বিঘ্নিত করবে। তাই এ হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যেন পরবর্তীতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশা করেন তিনি।

ইউএনও ওয়াহিদা খানমের মতো ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে দাবি করে বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম মিরাজ বলেন,ইউএনও ওয়াহিদা খানমকে দুর্বৃত্তরা রাতের আঁধারে সরকারী বাসভবনে গিয়ে যে নির্মমভাবে আঘাত করেছে  নিশ্চয়ই ঘটনাটি প্রমাণ করে সেখানে কোন নিরাপত্তা ছিল না।

তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানমের মতো ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে। এভাবে চলতে থাকলে দেশে ব্যক্তি নিরাপত্তা রাষ্ট নিরাপত্তা হুমকির মুখে পরবে। স্বাধীনভাবে শান্তি মতো কেউ নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে না।

বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের মাস্টার্সের  শিক্ষার্থী নাজমুল মৃধা বলেন, একজন মেধাবী প্রশাসনিক ব্যক্তি, যে কিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাকে হত্যাচেষ্টা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ছিদ্রটাই দেখিয়ে দেয়। যেখানে সরকারি আমলারাই সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ নয় সাধারণ মানুষ তো কিছুই না। এঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সাথে এ হত্যাচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলা বিভাগ পরিবার আপুর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!