
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম খান। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৬ই সেপ্টেম্বর রবিবার আব্দুস সালাম খান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস স্বীয় পদ থেকে পদত্যাগ করলে সরকারের স্থানীয় সরকার বিভাগ এক পত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি প্রথমে শুণ্য ঘোষণা করে। পরবর্তীতে উপজেলা পরিষদের বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম খানকে চেয়ারম্যানের সার্বিক দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়েছে।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আব্দুস সালাম খানকে অভিনন্দন জানিযেছেন। প্রসঙ্গত: জাতীয় সংসদের পাবনা-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়ন পাওযার পর তিনি চেযারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২