
চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্য আবদুল মতিন (৬৫)। আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহে………… রাজেউন। তিনি দীর্ঘ দিন খিলপাড়া বাজারের সুনামের সাথে নিজ ব্যবসা মেসার্স তারেক ট্রেডার্স নামক ব্যবসা পরিচালনা করে আসছেন।
বাজারের এমন একজন ব্যবসায়ী কে হারিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবু তাহের জামাতা ও খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের মামুনুর রশীদ এর ভগ্নিপতি। আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্তানে দাপন করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী