প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২০, ৮:২৩ পি.এম
চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্য আবদুল মতিন (৬৫)। আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহে............ রাজেউন। তিনি দীর্ঘ দিন খিলপাড়া বাজারের সুনামের সাথে নিজ ব্যবসা মেসার্স তারেক ট্রেডার্স নামক ব্যবসা পরিচালনা করে আসছেন।
বাজারের এমন একজন ব্যবসায়ী কে হারিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবু তাহের জামাতা ও খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের মামুনুর রশীদ এর ভগ্নিপতি। আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্তানে দাপন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.