হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় ইউপি নির্বাচনে মেম্বার পদে লড়তে চান তরুণ সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত

হাতীবান্ধায় ইউপি নির্বাচনে মেম্বার পদে লড়তে চান তরুণ সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত

মিজানুর রহমানঃ  মরণঘাতী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচনের। আইন অনুযায়ী আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই।
এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হাওয়ার ঘোষণা দেন তরুন সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তরুণ প্রার্থীকেই দেখতে চায়।
এ বিষয়ে তরুণ সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত বলেন,তরুণরা জীবিত থাকতে যদি ৫০- ৬০ বছরের বৃদ্ধরা দেশ চালায়। সে দেশ কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না! জনপ্রতিনিধি থেকে সর্বত্র তরুণদের বিচরণ হোক! আমি প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছি তবে সবাই আমার জন্য দোয়া ও সহোযোগিতা করবেন। আমি যাতে নির্বাচনে অংশ নিতে পারি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!