
মু.তামিম সিফাতুল্লাহ (রাজশাহী প্রতিনিধি): আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সংগ্রাম ও গৌরবের ২৭ বছরের জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন থেকে এই দাবিগুলো তোলা হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এছাড়া এই দিনে রাজশাহী ও রংপুর বিভাগের জেলায় জেলায় একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা