
শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধায় বেশ কিছুদিন ধরে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অসস্তি আর চাঁপা ক্ষোভ বিরাজ করছে ক্রেতা সাধারণের মাঝে। মরিচের পাইকারী এবং খুচরা বিক্রেতারা বলছেন উৎপাদন না থাকায় এই চড়া মূল্য গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। অপরদিকে মরিচের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোন সিন্ডিকেট চক্র জড়িত আছে কি না, সেটিরও সন্দেহ করছেন কোন কোন ক্রেতা সাধারণ। এ বিষয়ে বাজার মনিটরিং কর্মকর্তাদের ঘন ঘন বাজার মনিটরিং এর ব্যাপারেও জোর তাগিদ দিয়েছেন সচেতন ক্রেতারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান