
মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির বদলি হয়েছে। নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর তাকে পাটগ্রাম উপজেলা থেকে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভুষণ রায়কে পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। লালমনিরহাট জেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি ওই উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ১ মাস আগে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্ত শুরু করেন।
হাসান রকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাটগ্রামের তৎকালীন ইউএনও মশিউর রহমান উচ্চ পর্যায়ে পত্র প্রেরণ করেন। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ওই সমবায় কর্মকর্তা। অবশেষে রকিকে পিরোজপুর জেলায় বদলি করা হলো।
লালমনিরহাট জেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার থেকে হাতীবান্ধা উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভুষণ রায় পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২