
আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্যে প্রতিবাদে বাঁশখালী ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী’র প্রত্যক্ষ ইন্ধনে ন্যাক্কারজনক হামলার চালায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্যের পদ ও আ.লীগ থেকে অপসারণ চেয়ে লোহাগাড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট।
বুধবার উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমেদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবদুল হাকিম চৌধুরী, এছাড়া বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কাউছার, আবদুল্লাহ আল সাদ্দাম সহ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা