হোম » প্রধান সংবাদ » চাটখিলে প্রবাসী দুই সন্তানের জনকের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা । 

চাটখিলে প্রবাসী দুই সন্তানের জনকের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা । 

চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : বিদেশ ফেরত ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার বদল কোটে গ্রামে (দক্ষিন বদলকোট, ছোট মোল্লা বাড়ি) নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে গলায়  ফাঁস  দিয়ে আত্মহত্যা করেছেন প্রবাস ফেরত দুই সন্তানের জনক আবদুল মালেক (৩৭)।
স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারের লোকজনের অজান্তে ঘরের ভিতরে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরে আজ দুপুরে চাটখিল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!