হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি শাকিল  গ্রেফতার

বগুড়া ধুনটে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি শাকিল  গ্রেফতার

এম.এ রাশেদ  বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অন্যতম আসামি মোঃ শাকিল আকন্দ (১৯) নামের এক বখাটে কে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। আসামী শাকিল ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বানিয়া জান চল্লিশ পাড়া গ্রামের আল- আমিনের পুত্র। এস আই প্রদীপ কুমার বর্মন সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সুত্রে জানা যায়, আসামি শাকিল দীর্ঘদিন ধরে একই গ্রামের গোসাই বাড়ি বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে প্রেম নিবেদন করে,প্রেমে সাড়া না পেয়ে শাকিল মেয়েটিকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি মেয়ের বাবা আসামি শাকিলের অভিভাবককে নালিশ করে।এতে শাকিল আরও ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণের পরিকল্পনা করে। গত ২৮ মে বিকেলে মেয়েটি বাড়ির পাশে রাস্তায় হাটাহাটি করছিলো এমব সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা শাকিল ও সুজন জোরপূর্বক সি এন জি চালিত অটোরিকশার তুলে নিয়ে পালিয়ে যায়।

বিভিন্ন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ০১ জুন ২০২০ তারিখে ধুনট থানায় ০৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। গত ২৫ জুন পুলিশ নীলফামারী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই প্রদীপ কুমার বর্মন জানান উদ্ধারের পর মেয়েটি আদালতে ধর্ষিতা হওয়ার স্বীকারক্তি মূলক জবানবন্দি দিয়েছে এবং ধৃত আসামি শাকিল প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!