
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেছেন, আপনাদের সহযোগিতা নিয়ে শিবগঞ্জ থানাকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এই উপজেলায় বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অভিভাকরা সচেতন না হলে এই অভিশাপ থেকে বর্তমান সমাজ মুক্তি পাবে না। আপনার ছেলে মেয়েদের কে শিক্ষিত করে গড়ে তুলুন। সরকার শিক্ষা ক্ষেত্রে বই,
খাতা এবং উপবৃত্তির সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। আমি এই থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা আসছি গতকাল সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন,
পুলিশ পরির্শদক (অপারেশন) হরিদাস মন্ডল, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সনাতন চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দৌলাতুজ্জামান, জাহাঙ্গীর আলম জুয়েল, মহতাব উদ্দিন, ইউপি সচিব মামুনুর রহমান, শফিকুল ইসলাম, ইউপি সদস্য রেজাদুল হোসেন, আলমগীর হোসেন, আ: রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য