
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য তানভীর ইমাম। ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজু আহমেদ সাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আঃলীগের সহ-সভাপতি ফয়সাল কাদের রুমি,পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,অত্র মাদরাসা’র সুপার সাইফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা