
আওয়াজ অনলাইনঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রণব মুখোপ্যাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ তার এক অকৃত্রিম বন্ধুকে হারালো।
বি. চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক শোক বাণীতে বলেন, মি. প্রণব মুখোপাধ্যায় যেমন ছিলেন একজন সুপন্ডিত তেমনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। ভারতের সব শ্রেণীর মানুষের কাছে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয়।
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী তাঁর শোকবাণীতে আরো বলেন, আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে ‘এ ম্যান অফ অল সিজনস’ নামে খ্যাত ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম বন্ধু হারালো।
বি. চৌধুরী বলেন, আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো