হোম » প্রধান সংবাদ » ভালুকায় পৌর যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন।

ভালুকায় পৌর যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ)ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (৩১ আগস্ট) সোমবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভালুকা পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার,মাস্ক বিতরন এবং বৃক্ষ রোপণ করা হয়েছে।

 

ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভালুকা আশরাফুল উলুম রাহমানিয়া ক্বওমি মাদরাসা ও মসজিদ মাঠে ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমঙ্গীর হোসেন সোহেল’র সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা,যুগ্ন সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নইম,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা ইঞ্জিঃ মাসুদ,পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সরকার,

 

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন,সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব,সহ-সভাপতি মশিউর রহমান রুবেল,মকবুল হোসেন পাঠান,সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার,মোঃ তসলিম খান,হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হানিফ মো: নিপুন,মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ সহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে শাহাদাৎ বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!