
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের পুকুরের বিপরীতে এ মাছ বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। এসময় তিনি বলেন,আমাদের জলাশয়গুলোতে আমরা যদি পরিকল্পিতভাবে মৎস্য চাষ করি তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত কর্মসূচির সভাপতি মোঃ সাইফুর রহমান বলেন,এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এ.এফ.এম নাজমুস সালেহীন জানান,উপজেলার ২৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের ৩৩৪ কেজি পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ সোয়াইব আহমাদ উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী