হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে গোসাইবাড়ী ইউনিয়নের বিট পুলিশি’র কার্যালয় উদ্বোধন

বগুড়া ধুনটে গোসাইবাড়ী ইউনিয়নের বিট পুলিশি’র কার্যালয় উদ্বোধন

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বিট পুলিশিং’র কার্যালয় উদ্বোধন হয়েছে। ধুনট থানার আয়োজনে রবিবার বিকাল ৫ টায় উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
সভায় আরো বক্তব্য দেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) কামরুজ্জান মিয়া, এসআই আকবর হোসেন, প্রদীপ কুমার বর্মন, রুহুল আমীন, থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন, উপজেলা বিট পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, গোসাইবাড়ী বিট পুলিশিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আবু তাজের, এএসআই ইউনুস, রায়হান, আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, নারী কন্সটেবল এলিনা খাতুন ও কল্পনা খাতুন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!