
খুলনা প্রতিনিধি: খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ করোনা স্বপরিবারে আক্রান্ত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহর বন্ধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম মুকুল বলেন, ‘এসপি শফিউল্লাহ, তার আম্মা, স্ত্রী, দুই সন্তান গত ২৬ তারিখে করোনা শনাক্ত হয়। তারা বাড়িতে আইসোলেশনে আছেন।
কিন্তু আগে থেকে এজমা সমস্যা থাকার কারণে পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২