হোম » প্রধান সংবাদ » আমতলীতে বাস- মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১০

আমতলীতে বাস- মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১০

এইচ এম কাওসার মাদবর: আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার বেলা ১২টার দিকে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মোটর সাইকেল চালক খলিলুর রহমান সৈকত ফিলিং ষ্টেশন থেকে গাড়ীতে পেট্রোল ভরে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্লাসিক বাস গাড়ীটির (ঢাকা মোট্রো-ব-১৫-০৩৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস গাড়ীর নিচে পড়ে মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায় এবং বাস গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর সামনে অংশ ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত এবং বাস গাড়ীতে থাকা ১০ জন যাত্রী আহত হয়।
গুরুতর আহত আমির হোসেন জোমাদ্দার, মিরাজ মুন্সি, জুয়েল মিয়া, আকলিমা বেগম,মাকসুদা আক্তার, শিশু নাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার গুরুতর আহত আমিন উদ্দিন জোমাদ্দার, মিরাজ মুন্সি ও জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের আমতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আমতলী থানা ওসি মোঃ শাহ আলম হাওলাদারসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বাস গাড়ী কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার পরপরই বাস গাড়ীর চালক, হেল্পার ও সুপার ভাইজার পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। পুলিশ মোটর সাইকেল চালক খলিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। নিহত খলিলের বাড়ী কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের কানাইমৃধা গ্রামে। তার বাবার নাম মোঃ মোতালেব চৌকিদার। খবর পেয়ে স্বজনরা আমতলী হাসপাতালে আসে। স্বজনদের আহাজারিতে আমতলী হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয় বিদারত অবস্থার সৃষ্টি হয়।
বাস যাত্রী নাভিল হোসেন বলেন, অন্তত ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ইউনা ক্লাসিক বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। আমতলী সৈকত ফিলিং ষ্টেশনে সামনে আসলেই যাত্রীবাহী বাস গাড়ীটি একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসগাড়ীটির সামনের অংশ ভেঙ্গে দুমড়ে-মুড়চে যায়। এতে মোটর সাইকেল চালক নিহত ও বাস গাড়ীর অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদশর্ী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি আমতলী সৈকল ফিলিং ষ্টেশন থেকে পেট্রোল নিয়ে সড়কে উঠার সাথে সাথেই বাস গাড়ীটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি বাসের নিচে পরে পিষ্ট হয় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ ভেঙ্গে দুমড়ে-মুড়চে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, মোটর সাইকেল চালক খলিলুর রহমান হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটর সাইকেল চালক খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। বাসটি আটক করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!