
এম. এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গভীর রাতে অন্যর জমি দখলের চেষ্টা করায় ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেয়েছে ভুক্তভুগি। গত বুধবার (২৬ আগষ্ট) রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট গ্রামে এ ঘটনা
ঘটে। এঘটনায় বৃহস্পতিবার ধুনট থানায় ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শাহিনুর মনির নামে এক ভুক্তভুগি।
অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, ধুনট মৌজার জেএল নং ৩৭, এমআর ৫১৪ সিএস ৫৪৯, ২৭৯২ নং দাগের ৫১ শতাংশ জমি ক্রয় করে ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসতেছে শাহিনুর মনিরের পরিবাররা। গত ১ বছর ধরে প্রতিপক্ষরা উপরে উল্লেখিত সম্প্রতি তাদের অংশ বলে দাবী করে এবং জোর পূর্বক দখল করার জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসতেছে। বিবাদীগনের নিষেধ বারন করতে গেলে তারা বিভিন্ন প্রকার কলহ ও প্রাণ নাশের হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বিবাধী আরো বেপরোয়া হয়ে উঠে।
এর ই ধারাবাহিকতায় গত ২৬/০৮/২০২০ ইং তারিখ রাত অনুমান ২টায় জবর দখলের জন্য বিবাদী গন যোগ সাজসে ওই জমিতে গাছের চারা রোপন করে এবং ঘর উত্তোলন করার চেষ্টা করে। এসময় তাদের কে বাঁধা নিষেধ করতে গেলে বিবাদীগন হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে নিরাপত্তা ও সংঘাত মুক্ত রাখার জন্য ৯৯৯ ফোন দেওয়ার পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং জোরর্পূবক জমি দখল করতে বারন করেন।
ধুনট থানার এসআই আকবর জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছে আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখা হয়েছে এবং ঘর উত্তোলন করতে নিষেধ করা হয়েছে। ধুনট থানার এসআই রিপন মিয়া জানান, জমি দখল করার জন্য জোড় পৃর্বক ঘর উত্তোলনের চেষ্টা এ মর্মে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২