
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে গত বুধবার উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিট পুলিশিং সংক্রান্তে ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন মোকামতলা ফাড়ি ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, আওয়ামী লীগ নেতা তাতন চাকি, ইউপি সচিব জহুরুল ইসলাম, ইউপি সদস্য জাবেদ আলী, ছামছুল আলম প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২