হোম » প্রধান সংবাদ » অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের গায়ে মূল্য না থাকায় সান্তাহারে ৩ প্রতিষ্ঠানের ১৯হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের গায়ে মূল্য না থাকায় সান্তাহারে ৩ প্রতিষ্ঠানের ১৯হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে তিন প্রতিষ্ঠানের ১৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার সান্তাহার স্টেশন রোডে হোটেল স্টার, হোটেল বিসমিল্লাহ্ধসঢ়; ও পূর্ব ঢাকা রোডে উজ্জল স্টোরের জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যলয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এই অভিযান পরিচালনা করেন।

 

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রান্নাঘরের পরিবেশ অপরিষ্কার, নোংরা থাকায় দুটি হোটেলে ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় একটি ভ্যারাইটিজ স্টোরে ১৯হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের জরিমানার পরিমান হলো; হোটেল স্টারের ৩হাজার, হোটেল বিসমিল্লাহ’র ১৫ হাজার ও পূর্ব ঢাকা রোডের উজ্জল স্টোরের ১হাজার টাকা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!