হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের  মাঝে ভ্যান গাড়ি প্রদান

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের  মাঝে ভ্যান গাড়ি প্রদান

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের  মাঝে ভ্যান গাড়ি প্রদান।
 ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে সহায়তা হিসেবে ভ্যান গাড়ি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিজিবি লেজার ক্যান্টিনের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত¡াবধানে ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণের অংশ হিসেবে কেভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ২ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝে ১টি করে ভ্যান গাড়ি বিতরণ করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মুরাদ জামান ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণের মো: শহীদুল ইসলাম, পিএসসি। এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন ইতিমধ্যে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যান-রিক্সা ও গবাদি পশু বিতরণ কার্যক্রম চলমান রেখেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!